বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ মে ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

{"capture_mode":"AutoModule","faces":[]}

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার (০১ মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার বাঁকালস্থ জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বকুল মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। তিনি বলেন, শহীদ স ম আলাউদ্দীন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার নেতৃত্বে তৈরি হয় ভোমরা স্থলবন্দর। শুধুমাত্র শ্রমিকদের কথা চিন্তা করেই, শ্রমিকদের কর্মসংস্থানের জন্য তিনি বন্দর প্রতিষ্ঠা করেছিলেন। কোনো অপশক্তি দ্বারা জেলার শ্রমিক সংগঠনগুলোকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। শ্রমিক সংগঠন হবে শ্রমিকদের কল্যাণের জন্য।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আ হ ম তারেক উদ্দীন, জেলা শ্রমিক লীগের আহবায়ক সাইফুল করিম সাবু, জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা সভাপতি নূর মোহাম্মদ, সাবেক সভাপতি আজিজুল হক আজিজ, সাবেক সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মুজিদ, মো. আদম আলী, যুগ্ম-সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আলী জুয়েল, মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ তাহেজুল হাসান বাবুল, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুর ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন সেজি, সহ-দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম, সহ-সড়ক সম্পাদক মো. সাজু গাজী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নুর আলী গাইন নুরু, কার্যকরী সদস্য মো. মহিদুল ইসলাম, মো. হজরত আলী, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. ইব্রাহিম হোসেন এবং মো. ইয়াছিন আলী প্রমুখ।

এর আগে মহান মে দিবস উপলক্ষে জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরীর (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) উদ্যোগে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করে।

পরে জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের প্রয়াত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আমির হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!