বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ভাতার কার্ডের নামে প্রতারণা: আটক ২

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মিজান এবং আবু সালেক নামে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৪ মে) বেলা ১১টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভাড়াসিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৪২) এবং একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আবু সালেক (৪৫)।

জানা গেছে, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয়ে প্রতারক দলের মিজান এবং আবু ছালেক দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশু কার্ডসহ বিভিন্ন ভাতার কার্ড তৈরি করে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল।

গত কয়েক দিন আগে বিশালক্ষী গ্রামের আবু বক্কারের স্ত্রীকে গর্ভবতী কার্ড দেওয়ার নামে দেড় হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও শফিকুলের নিকট থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে ১০০০ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ডাক্তারের সিল দিয়ে প্রতারণা করে আসছিল।

শনিবার বেলা ১১টার সময় মাগুরালি গ্রামের ময়নার নিকট থেকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার নামে দেড় হাজার টাকা এবং জহর আলীর স্ত্রী আনোয়ারার এর নিকট থেকে ১৮০০ টাকা হাতিয়ে নেওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদেরকে আটকে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামকে জানায়। ওই সময় চেয়ারম্যান দ্রুত দফাদার পাঠিয়ে ২ প্রতারককে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

এ বিষয়ে থানায় খবর দিলে থানা থেকে এসআই প্রদীপ ইউনিয়ন পরিষদ থেকে ২ প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!