বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ মহামারি সামলাতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ভবিষ্যতে কার্যকরভাবে মহামারি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৭ মে) গণভবন থেকে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্সের কো-চেয়ারম্যান এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিংয়ে তিনি এ নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্ধতিগত পরিবর্তনের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং প্রতিশ্রুতি একান্তভাবে প্রয়োজন, যা ভবিষ্যতে মহামারি প্রতিরোধ, শনাক্তকরণ এবং কার্যকরভাবে সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে পারে।

তিনি বলেন, মহামারি প্রস্তুতি এবং পরিস্থিতি সামাল দেওয়া সম্পর্কিত সংস্কারের জন্য উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। রাজনৈতিক নেতৃত্ব বৈশ্বিক সহযোগিতার ঐক্য তৈরি করে, জনস্বাস্থ্যে আস্থা স্থাপন এবং শেষ পর্যন্ত মানুষের জীবন বাঁচায়।

শেখ হাসিনা বলেন, ভবিষ্যৎ মহামারির জটিলতাগুলো সঠিকভাবে সামাল দিয়ে আরও স্থিতিস্থাপক এবং উপযোগী বিশ্বের জন্য শক্তিশালী এবং দৃঢ় নেতৃত্ব প্রয়োজন হবে।

তিনি বলেন, জরাজীর্ণ বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো সমাধানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান ও প্রযুক্তি এবং আর্থিক সক্ষমতা শক্তিশালী করার জন্য আমাদের অবশ্যই সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এবং কোভিড-১৯ মহামারির প্রভাব মোকাবিলায় অতীতের সাফল্য বিবেচনা করে বাংলাদেশ এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১০

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১১

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৩

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৪

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৫

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৬

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৭

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১৮

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

১৯

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

২০
error: Content is protected !!