বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনস্বার্থে বিকল্প রাস্তা নির্মাণ

oppo_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দীর্ঘ ১ যুগ পর পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনগণের চলাচলের জন্য বিকল্প রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে গড়ইখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অবস্থিত। ইউনিয়ন পরিষদের পিছনের জমিতে রয়েছে একটি কবরস্থান। কবরস্থানের পাশে অন্তত ৫০টি পরিবারের বসবাস। বিকল্প না থাকায় চলাচলের রাস্তা হিসেবে তারা কবরস্থানকে ব্যবহার করে থাকে। এমতাবস্থায় এলাকাবাসী একটি বিকল্প রাস্তার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। আবেদনটি বিবেচনায় নিয়ে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। সেমতে ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের খাস জায়গা দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত বিকল্প এ রাস্তাটির প্রস্থ হবে ৮ ফুট চওড়া ও দৈর্ঘ্য ৪শ ফুট।

এদিকে, বিকল্প রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম জানান, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সরকারি খাস জায়গা দিয়ে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি বিকল্প রাস্তা নির্মাণ করা হচ্ছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শেষ হবে। কাজটি শেষ হলে ৫০টি পরিবারের যাতায়াতের পথ সুগম হবে এবং কবরস্থানের পবিত্রতা রক্ষা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!