বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারল ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে বিধ্বস্ত করেছে তারা।

দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে জস বাটলারের দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। পাওয়ার প্লে শেষ হতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংসের এক বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৫৭ রানে। দলটির হয়ে ২১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন উসমান খান।

এছাড়া অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৬ রান। যার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক উড, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন। ম্যাচসেরা হয়েছেন রশিদ।

জবাব দিতে নেমে পাকিস্তানের চার পেসারের ওপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। এরপর ২৭ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। ২৪ বলে ৪৫ রান করেন সল্ট। এছাড়া বাটলার ৩৯ ও জনি বেয়ারস্টো খেলেন ২৮ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে তিন উইকেটের সবকটিই নেন হারিস রউফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০