বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোচ হিসেবে হাথুরুর ভ্যালু নেই : রকিবুল

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরার পর থেকেই চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনাটা হচ্ছিল। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর সেটি আরও বহুগুণে বেড়েছে। অবশ্য সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে তিনটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্টে হারানোর পর তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয়খরা কাটিয়েছে হাথুরু শিষ্যরা। তবুও লঙ্কান এই কোচের সমালোচনায় মুখর সাবেক অধিনায়ক এস এম রকিবুল হাসান।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রকিবুল বলেন, ‘হাথুরুসিংহে তার একটি প্ল্যান নিয়ে চলে। এখন এটি বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি পরিষ্কার করে দেই। কিছু কিছু কোচ আছে এরা বিভিন্ন দেশে যায় কিছু সময়ের জন্য যায়। অনেক টাকা ইনকামের জন্য এবং রেজাল্টের খোঁজে। এই রেজাল্ট খুঁজতে গিয়ে তারা শট-কাট রাস্তাটা খুঁজে নেয়। ওই দেশের ক্রিকেট ভবিষ্যতকে নিয়ে খুব একটা ভাবে না। আমি তো দুই বছর পর চলে যাব। কি হবে না হবে পরের ব্যাপার। কিন্তু আমার সময়ে আমি এমন কিছু করি যেন একটা দুইটা ম্যাচ জিতে যায় যেন বলতে পারব যে আমার সময়ে এটা হয়েছে।’

কোচ হিসেবে হাথুরুর ভ্যালু নেই দাবি করে রকিবুল বলেন, ‘এটা আমি নির্দ্বিধায় বলব সে যে পরিমাণ আর্থিক সহযোগিতা নিচ্ছে আমাদের দেশ থেকে আপনারা সবাই হয়তো জানেন অঙ্কটা নাই বললাম। কত টাকার বেতনে রাখছি আমরা। সে যদি অতো বড় মাপের কোচই হতো তাহলে তো সে অস্ট্রেলিয়ার কোচ থাকতো, ইংল্যান্ডের কোচ থাকতো, সাউথ আফ্রিকার কোচ থাকতো। কিন্তু কেন নেই, তার তো ওই ভ্যালু নেই কোচ হিসেবে, তাকে সম্মান রেখেই আমি বলছি।’

রকিবুল আরও বলেন, ‘ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড শক্তিশালী না থাকলে খোলোয়াড়দের থেকে সম্মানও আদায় করতে পারে না একটা কোচ। আজকে যদি আপনি রিকি পন্টিংকে আনেন, সৌরভ গাঙ্গুলীকে আনেন একজন মেন্টর অথবা কোচ তার কোচিং লাগবে না তো তার যে মোটিভেশনাল কথা তার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখেই বা বলবে ওটা খাবে খেলোয়াড়রা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!