বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ আগস্ট ২০২৩, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম রসুল (৪৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার টাউনশ্রীপুর বাজার সংলগ্ন সাহেব আলীর মুদি দোকানের সামনে এ মারপিটের ঘটনা ঘটে। তিনি দেবহাটা সদরের আজিজপুর গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

প্রতিপক্ষের পিটুনিতে গোলাম রসুলের মাথা ফেটে রক্তক্ষরণ এবং বাম হাতটি ভেঙে গেলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের স্বজনরা জানান, সম্প্রতি একই গ্রামের বৈদ্য দাশের ছেলে ছোটন দাশের কাছ থেকে কিছু জমি কিনতে চুক্তিবদ্ধ হয়েছিলেন গোলাম রসুল। চুক্তি মোতাবেক ছোটন দাশকে কিছু টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু সম্পূর্ণ টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় টাউনশ্রীপুর বাজার সংলগ্ন সাহেব আলীর মুদি দোকানে অবস্থান করছিলেন গোলাম রসুল। এসময় প্রতিপক্ষ ছোটন দাশ ও তার দুই দাদা গোপাল দাশ এবং বটু দাশ অতর্কিত তার ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। মারপিটে গোলাম রসুলের বাম হাত ভেঙে গেছে এবং মাথা ফেটে যাওয়ায় ক্ষতস্থানে নয়টি সেলাই দেয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০