বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লিতে ৯০ দেশের কূটনীতিকদের সামনে নির্বাচন প্রস্তুতি তুলে ধরলেন পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে প্রায় ৯০টি দেশের কূটনীতিকদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের ব্রিফ করেন তিনি।

শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত অনাবাসী মিশনের প্রধানদের (প্রায় ৯০টি মিশন) ব্রিফ করেন। ব্রিফিং সেশনে বিপুল সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন ভূ-রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন। ব্রিফিংকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব কূটনীতিকদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখতে পাই উল্লেখ করে তিনি রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ এই উৎসবে আনন্দিত। তারা তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

মাসুদ বিন মোমেন এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।

ব্রিফিং সেশনের সময় রাষ্ট্রদূতদের লন্ডনে অনুষ্ঠিতব্য আগামী ১ ডিসেম্বর ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ‘সি’ ক্যাটাগরির অধীনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের সদস্যপদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার জন্য নিজ নিজ সরকারের সমর্থনের জন্য অনুরোধ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা, আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলির সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন। তিনি তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতদের দ্বারা উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এরআগে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৪ নভেম্বর বিকেলে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শ সভায় যোগ দেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০