বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার মুখ খুললেন নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাফিস ইকবাল কয়েক বছর ধরেই জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। লজিস্টিক ম্যানেজার হিসেবে ২৬ সেপ্টেম্বর সকালেও জাতীয় দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল।

সেদিন নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল। মিরপুরে সেই ম্যাচ চলাকালেই ড্রেসিংরুম ছেড়ে বাসায় চলে যান নাফিস। এবার সেই ঘটনার বিস্তারিত ব্যাখা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নাটক, ভিডিও বার্তায় তামিমের অবস্থান পরিষ্কার, সাকিব আল হাসানের আলোচিত সাক্ষাৎকারের সঙ্গে নাফিস ইকবালের জাতীয় দলের টিম অপারেশনস ম্যানেজারের পদ থেকে বাদ পড়াটাও এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, অধিনায়ক সাকিবের চাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার থেকে বাদ দেওয়া হয় নাফিসকে। সে জন্য মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন দায়িত্ব বুঝিয়ে ড্রেসিংরুম ছাড়েন নাফিস। ম্যাচের মধ্যে চলে যাওয়ায় তামিম ইকবালের বড় ভাইয়ের এই আচরণকে ‘অপেশাদারিত্ব’ বলে মন্তব্য করেন সাকিব।

এরপর কাল রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে নাফিস লিখেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের সময় আমার জাতীয় দল ছাড়ার পদক্ষেপটি আবেগের বাইরে ছিল। কারণ ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমাকে জানানো হয়েছিল, আমি বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে থাকব না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিল। আমিও মানুষ এবং অন্য সবার মতো আমারও আত্মসম্মান আছে। ’

নাফিস সেখানে আরো লিখেছেন, নিজ থেকে পদত্যাগ করেননি তিনি। তাকে দায়িত্ব ছাড়তে বলে হয়েছিল। ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সঙ্গেও তার এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০