বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই তরমুজ চাষীর স্বপ্ন ধুলিস্যাৎ, ১০ হাজার ফলন্ত গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সুলতান শাহাজান, শ্যামনগর: ফসলের ক্ষেতজুড়ে সবুজ লতায় মোড়ানো তরমুজ গাছ। এই ক্ষেতের কোন গাছে ফুল ফুটেছে। আবার কোন গাছে ধরেছে ছোট ছোট ফল। সেই ফল দেখেই বুকে স্বপ্ন বেঁধেছিল সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী এলাকার কৃষক রাশিদুল ইসলাম ও ওমর ফারুক। তাঁরা ভেবেছিলেন লাভবান হবেন, করবেন ঋণ পরিশোধ। কিন্তু এক রাতেই যে তাঁদের সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে তা কে-বা জানতো।

গভীর রাতে কৃষক রাশিদুল ইসলাম ও ওমর ফারুকের ক্ষেতের প্রায় ১৮ হাজার তরমুজ গাছের মধ্যে অর্ধেকের বেশি গাছ উপড়ে নষ্ট করে ফেলে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালীর পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কৃষক ওমর ফারুকের এই ক্ষতির কথা শুনে ক্ষেতে এসে ভিড় করেছেন স্থানীয় লোকজন। আক্ষেপ করছেন উপড়ে ফেলা তরমুজ গাছ দেখে। এই ক্ষেত দেখে বোঝা যায় একেকটি গাছ টেনে টেনে উপড়ে ফেলা হয়েছে। সেই গাছের কোনটিতে ফুল এসেছে। কোনটিতে ধরেছে ফলও।

স্থানীয় তরমুজ চাষীরা জানান, দীর্ঘ ৯-১০ বছর ধরে কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলাম ও ওমর ফারুক দু’জনে তরমুজ আবাদ করছেন। বছরে তাঁদের আয়ের উৎস এই তরমুজই। তাই প্রতিবছর এইসময়েরই অপেক্ষায় থাকেন তাঁরা। বুকভরা স্বপ্ন নিয়ে এবারও ছয় বিঘা (২০০ শতাংশ) জমিতে তরমুজ আবাদ করেছেন তারা। কিন্তু দুর্বৃত্তরা ওমর ফারুকের সেই স্বপ্নকে শেষ করে দিয়েছে। তাই দিশেহারা হয়ে পড়েছেন রাশিদুল ইসলাম ও ওমর ফারুকসহ তাঁদের পরিবার।

তরমুজ চাষীরা বলছেন, রাশিদুল ইসলাম ও ওমর ফারুকের প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক পশ্চিম কৈখালী এলাকার হযরত আলী গাইনের ছেলে ওমর ফারুকের (৪২) বলেন, অনেক পরিশ্রম করে আমরা ক্ষেতটা করিছি (করছি)। আমাদের সব স্বপ্ন মাটি হুয়ে (হয়ে) গেলো। আমরা তো কারোর ক্ষতি করিনি, আমাদের তো কারও সঙ্গে তেমন কোন শত্রুতা নেই। সকালে ক্ষেতে আইসে (এসে) দেখি খ্যাতের (ক্ষেতের) গাছ উপড়ে ফিলেছে।

মৃত হামিদ উদ্দিন গাজীর ছেলে রাশিদুল ইসলাম বলেন, আমাদের গাছগুলো ভাল হুয়েছে (হয়ছে), এইটা দেখেই পাশের লোকজন আমার এই ক্ষতিটা করছে মনে হয়। আমরা কিভাবে এই ক্ষতি পোষাবো?। ধার দেনা করে খ্যাতে তরমুজ চাষ করেছিলাম। এখন কিভাবে এই দেনা পরিশোধ করবো?। আমরা এর বিচার চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা। একজন কৃষকের পরিশ্রমের ক্ষেত এভাবে যারা নষ্ট করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

১

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

২

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

৩

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

৪

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

৫

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৬

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

৭

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৮

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

৯

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১০

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

১২

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৩

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৫

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৬

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৭

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৮

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৯

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০