বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীগর্ভে বিলীনের পথে রাড়ুলী জেলে পল্লীর ১শ ঘরবাড়ি

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও কপোতাক্ষের নদের ভাঙনে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী জেলে পল্লীর শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

কপোতাক্ষের নদের উপচে পড়া লবণ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। ভেঙে গেছে রাস্তাঘাটসহ ২ শতাধিক ঘরবাড়ি।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কপোতাক্ষ নদ সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার ওয়াপদার বাঁধ ভেঙ্গে ও লবণ পানি উপচে পড়ে ৩ ও ৫নং ওয়ার্ড প্লাবিত হয়। এতে জেলে পল্লীর ১শ ঘরবাড়ি, ৭০ বিঘা পাট ক্ষেত, ৫০ বিঘা পানের বরজ ও গাছপালাসহ বিভিন্ন প্রকার শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ১০টি স্থানে ভেঙ্গে গেছে পাকা রাস্থা ও ওয়াপদার ভেড়িবাঁধ।

৩নং ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস হোসেন ও সাইফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে কোনরকম আটকানো হয়েছে। আগামী পূর্ণিমা গোনের আগে যদি বাঁধ সংস্কার করা না হয় তাহলে আবারো এলাকা প্লাবিত হবে।

রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জানান, রাড়ুলী ইউনিয়নের কপোতাক্ষ পাড়ে প্রায় ৩ কিলোমিটার জুড়ে জেলে পল্লী। এখানে নেই কোনো টেকসই বাঁধ। নদে পানি বাড়লে বা ঝড় আসলে এ এলাকা প্লাবিত হয়। সরকারিভাবে এ এলাকায় জাইকা প্রায় দুই বছর ধরে কাজ করছে। কিন্তু তাদের কাজ এতই মন্থর যে কবে নাগাদ কাজ শেষ হবে তা কেউ বলতে পারে না। যদি তারা এ কাজটা দ্রুত সম্পন্ন করতো তা হলে এমন ক্ষতি হতো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!