বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের সিরিয়াল রেপিস্ট কিবরিয়া গ্রেফতার

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী, সিরিয়াল রেপিস্ট মোঃ কিবরিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে যশোর জেলার ঝিকরগাছা হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিবরিয়া শ্যামনগরের ভামিয়া (বুড়িগোয়ালীনি) গ্রামের আব্দুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৪ আগস্ট ওই কলেজ ছাত্রী শ্যামনগর থানাধীন হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় কিবরিয়া তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও চিত্র ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ১৭ আগস্ট শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে যশোরের ঝিকরগাছা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার কিবরিয়াকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ইতোপূর্বে অপর এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় গোলাম কিবরিয়াকে ১৪ বছরের সাজা দেয় আদালত। হাইকোর্ট থেকে জামিন নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একের পর এক অপকর্ম করে যাচ্ছিল সে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০