বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (১৪ জুন) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড মডেল কলেজকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. নাসির উদ্দীন, সহকারী রেফারি ছিলেন পিপুল খান, একে আজাদ কাঁনন ও শাম্মু চৌধুরী।

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ১৭নং জার্সিধারী খেলোয়াড় মিয়ারাজ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ৮নং জার্সিধারী খেলোয়াড় হাসানুজ্জামান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ৬নং জার্সিধারী খেলোয়ার শামিম এবং টুর্নামেন্টের ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে তালা শহিদ মুক্তিযোদ্ধা কলেজ।

পরে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস্, ফুটবল কোচ এমাদুল হক খান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী ও ক্রীড়া সাংবাদিক শফিউল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!