বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৪, ৮:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিদায়, সুপার এইটে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | ভারী বৃষ্টির কারণে পানিতে ভেসে গিয়েছিল ফ্লোরিডা। সেখানে জারি করা হয় বন্যা সতর্কতাও।

এছাড়া সপ্তাহজুড়ে ছিল বৃষ্টির আভাস। শঙ্কা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল হওয়া নিয়ে। এবার সেটিই সত্য হলো। ভেজা আউটফিল্ডের পাশাপাশি মেঘলা আবহাওয়ার অবনতির কারণে বাতিল করা হলো ম্যাচ।

ম্যাচ বাতিলের কারণে কপাল পুড়ল পাকিস্তানের। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। তবে তাদের বিদায়ে সুপার এইট নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের। প্রথমবারের মতো সুপার এইটে খেলবে তারা। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও কোয়ালিফাই করেছে দলটি।

সূচি অনুযায়ী ফ্লোরিডার লডারহিলে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আর টস হওয়ার কথা ৮টায়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে পেছানো হয় টসের সময়। পেছাতে পেছাতে জানানো হয় রাত ১২টা ১৬মিনিটে শুরু হবে ৫ ওভারের ম্যাচ। কিন্তু ভারী বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পণ্ড হয় ম্যাচ।

এর আগে ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। আর আজ বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় ৪ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে একটিতে জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পরবর্তী ম্যাচে তারা জিতলেও আর যেতে পারবেনা সুপার এইটে। এই গ্রুপে ২ ম্যাচের দুটিতেই হেরে তলানিতে আয়ারল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

২

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৩

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৪

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৫

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৬

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৭

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৮

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৯

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১০

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১২

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৩

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৪

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৬

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৭

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৮

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৯

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

২০