বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিক তামান্না!

বিনোদন ডেস্ক: ‘বাহুবলী’খ্যাত ভারতীয় অভিনয়শিল্পী তামান্না ভাটিয়ার হাল ফ্যাশনেও জুড়ি মেলা ভার! এই অভিনেত্রীর পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে, তামান্নার বাঁ হাতের আঙুলে শোভা পাচ্ছে বড় আকৃতির একটি হীরার আংটি।

যা নিয়ে অন্তর্জালে জোর চর্চা চলছে। গুঞ্জন উড়ছে, এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো- বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

এই হীরাটি কিনেননি তামান্না। বরং এটি উপহার পেয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর এ সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরাটি উপহার দেন উপাসনা।

‘অমূল্য’ এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এর আগে টুইটও করেছিলেন তামান্না।

কোনিডেলা প্রোডাকশন কোম্পানির ব্যানারে ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমা প্রযোজনা করনে রাম চরণ। সুরেন্দর রেড্ডি পরিচালিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!