বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর আশ্বাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

রিজাউল করিম/মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে বসন্তপুর নদীবন্দর পরিদর্শন শেষে সন্ধ্যায় এক সুধি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই আশ্বাস দেন।

বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে অনুষ্ঠিত এই সমাবেশে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। তিনি যেহেতু বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করেছেন, তার মানে এটা হয়ে গেছে। এজন্য ভারতের সাথে কথা ও কাজ চালিয়ে যাচ্ছেন এবং অচিরেই বসন্তপুর নদীবন্দর উন্নয়ন প্রকল্প শুরু হবে। এই জনপদের বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানিসহ জনকল্যাণমুখী কাজ এগিয়ে যাবে দুর্বার গতিতে।

প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দুই দুইবার ভারত সফর করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরে ট্রেন, বিমান ও নৌ চলাচলের নানা বিষয়ে কথা হয়েছে, পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভারত যুদ্ধকালীন সময়ে আমাদের সহযোগিতা করেছিলো, একারণেই আমাদের বন্ধুত্ব অটুট রাখতে চাই উল্লেখ করে তিনি বলেন, তাই বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে নয়। বরং জামায়াত-বিএনপিই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করে। তাদেরকে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা যখন আছেন, বাংলাদেশের মাটি মানুষের উন্নয়ন ও উৎপাদন চলমান থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষী সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেজুতি পারভীন লায়লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক এজাজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!