বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৪, ৯:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘কল্কি’র সিক্যুয়েলে বাদ পড়লেন দীপিকা?

বিনোদন ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘কল্কি’। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোনে এই সিনেমা।
প্রথম পর্বেই অভিনয়ের দিক থেকে ছক্কা হাঁকিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও প্রভাসরা।

দর্শকদের ‘পাখির চোখ’ বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল। গল্পের চরিত্রদের মোড় কোন দিকে ঘোরে? কৌতূহলের বাড়ছে। শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে বাদ দিয়েছেন পরিচালক নাগ অশ্বীন।

‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার ওপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।

পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এরপরও সিনেমাটির সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন।

কিন্তু কেন ‘কল্কি’র দ্বিতীয় পর্বে বাদ দীপিকা? বলিউড সূত্রের খবর, প্রথমটায় দীপিকার সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বীন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিক্যুয়েল পর্দায় আনতে চাইছেন তারা।

দীপিকাকে ছাড়া কীরকম প্রভাব পড়বে দর্শকদের মনে? সিনেমার সেই ভবিষ্যৎ নিয়েও আপাতত ভাবতে নারাজ নির্মাতা। কোনওমতেই দেরি করা সম্ভব নয়, এমতাবস্থায় দীপিকার পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন ‘কল্কি’ সিক্যুয়েল নির্মাতা। যদিও খবরের সত্যতা জানাননি কেউ।

পরিচালক নাগ অশ্বীন জানিয়েছেন, ইতোমধ্যেই ২৫-৩০ দিন দ্বিতীয় পর্বের শুটিং হয়ে গিয়েছে। তবে এখনও অনেকটাই বাকি। পুরো নতুনভাবে ঢেলে প্রোডাকশন সাজাতে হচ্ছে।

মাতৃত্বের জন্যই কি তাহলে ‘কল্কি’ সিক্যুয়েল হাতছাড়া হল দীপিকার, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০