বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত জলদস্যুর ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত ৪ সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ছবি প্রকাশ করে।

ছবিতে জাহাজের উপরের অংশে ভারী অস্ত্র হাতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী সেই পোস্টে জানায়, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজকে সহায়তা করতে এর কাছাকাছি একটি ভারতীয় যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। এছাড়াও একটি এলআরএমপি পি-৮১ দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ এলাকাটিতে টহল দিচ্ছে।

এদিকে এমভি আবদুল্লাহ’কে আগের অবস্থান থেকে আরও ৪৫-৫০ কিলোমিটার সরিয়ে নিয়েছে জলদস্যুরা। শুক্রবার (১৫ মার্চ) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

৩

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

৪

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

৫

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

৬

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৭

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

৮

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

৯

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

১০

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

১১

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

১২

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

১৩

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

১৪

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

১৫

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১৭

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১৮

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১৯

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

২০