বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ একটা দল। দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি- এর ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ নয়। এসব জিনিস বুঝতে হবে। কাজেই জোর করে অনেক কথাই বলা যায়।’

শুক্রবার (২১ মার্চ) রংপুরে এসে তার পৈতৃক বাসভবন ‘স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছেমতো যা তা করবো- যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন- এরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না এরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।’

তিনি বলেন, ‘আমাকে দেশের মানুষের মাঝে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ না পেয়ে বলে থাকে, দলীয় মনোনয়ন দেওয়ার নামে নাকি হাজার হাজার টাকা নিয়েছি। এসব বলে জনগণের পক্ষে আমার কথা বলা বন্ধ করা যাবে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে যারা আছেন মাস্টারমাইন্ড- তাদের রাজনীতি সম্পর্কে অপরিপক্বতা আছে। এখন যা চলছে তা ভালো লক্ষণ নয়। কোনও ইনস্টিটিউশনকে নষ্ট করা খারাপ কাজ- যেটা পুলিশ বাহিনীর বেলায় হয়েছে। একই কাজ সেনাবাহিনীকে নিয়ে করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনোভাবেই ভালো কাজ নয়।’

তিনি সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার সমালোচনা করে বলেন, ‘দেশের জনগণ নির্বাচন চাচ্ছে।’

এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর নগরীর সেনপাড়ায় তার পৈতৃক নিবাস ‘স্কাই ভিউতে’ এলে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জাপা নেতা জাহিদুল ইসলামসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০