বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জানুয়ারি ২০২৪, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্যতলা বেড়িঁবাধে জাহানারা-ওজিয়ার দম্পতির টিকে থাকার সংগ্রাম

এম জুবায়ের মাহমুদ: বন্যতলায় খোলপেটুয়ার জরাজীর্ণ বেড়িবাঁধে ছোট্ট একটি খুপড়িতে থাকেন জাহানারা-ওজিয়ার দম্পতি। যাওয়ার কোনো জায়গা নেই বলে বাধ্য হয়েই বন্যতলার বেড়িঁবাধে খুপড়ি বেধেছেন তারা।

জাহানারা-ওজিয়ার দম্পতির মতো আরও ১৭টি পরিবার খুপড়ি বেধেছিল এই বেড়িবাঁধে। কিন্তু সময়ের ব্যবধানে কাজের খোঁেজ দেশের বিভিন্ন জায়গায় চলে গেছে সেসব পরিবার।

শুধু এসব পরিবার নয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে একে একে বাস্তুচ্যূত হচ্ছে উপকূলের হাজারো মানুষ।

এমনটাই বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলার জাহানারা বেগম।

তিনি জানান, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের সময় নদীগর্ভে চলে যায় তাদেরসহ বন্যতলার ১৭টি পরিবারের বাড়িঘর। ভেসে যায় ক্ষেত ,খামার, পুকুর- সব কিছু। তখন ভিটেমাটি ছাড়া পরিবারগুলোর ঠাই হয় বেড়িবাঁধের উপর। কিন্তু এলাকায় কাজ না থাকায় একে একে ১৭টি পরিবার অন্যত্র চলে গেছে।

জাহানারা বেগম বলেন, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই এই খুপড়িই শেষ ঠিকানা। শীত-বর্ষা-ঝড়-জলোচ্ছ্বাস সব যেন আমাদের কপালে?

তিনি আরও বলেন, আমার বিয়ের পর পাঁচবার ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরও টিকে ছিলাম। কিন্তু আম্পানে শেষ সম্বলটুকুও গেছে। প্রতিবার ঝড় হয়, আর এলাকা থেকে একে একে মানুষ কমতে থাকে।

জাহানারা আক্ষেপ করে, সরকার মানুষের বসবাসের ঘর দেয়, কিন্তু আমরা দ্বারে দ্বারে ঘুরেও ঘর পাইনি। ভিটেও নদীর মধ্যে। কিন্তু কেউ দেখে না!

উপকূলীয় মানুষের জীবন সংগ্রাম নিয়ে জলবায়ু কর্মী এস এম শাহিন আলম বলেন, উপকূলে ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাসের কারণে মানুষ বসতভিটা হারাচ্ছে। তাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু কোনো সুফল পাওয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যূত মানুষের জন্য রাষ্ট্রকে অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১০

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১১

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৩

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৪

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৫

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৬

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৭

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

২০
error: Content is protected !!