বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সুমনের লড়াইয়ে পাশে থাকার আহ্বান পলকের

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের শুরু করা লড়াইয়ে সবাইকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডিসিপি স্কুল মাঠে ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার সুমন তার নির্বাচনী এলাকার তরুণ প্রজন্মকে উদ্যোগী করে তোলার উদ্দেশে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

এতে প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের মেধাবী তরুণদের গড়ে তোলা প্রয়োজন। এক্ষেত্রে তরুণ-তরুণীদের চাকরির পেছনে না ঘুরে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে।

বক্তব্যের একপর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার সুমনকে আপনারা পাঁচ বছর কাজ করার সুযোগ দিয়েছেন। তিনি যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধে সবাই তার পাশে থাকুন। ’

পরে তিনি হবিগঞ্জে পাওয়ার প্রকল্পের ২৬৫ প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফসহ প্রশাসনের কর্মকর্তারা।

আরও উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, গায়ক তাসরিফ খান, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ।

পরে ডিসিপি স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কয়েক হাজার মানুষ।

অনুষ্ঠানের আয়োজক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেন, ‘আমি নিজে পানিতে নেমে নদীর ময়লা পরিষ্কার করেছি, প্রয়োজনে আরও বেশি ময়লায় ঝাঁপ দেব। তারপরও আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে চাই। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০