বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ আগস্ট ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মতবিনিময়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার আহবান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সকলের প্রতি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই আহবান জানানো হয়।

সভায় সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল আরিফ বলেন, জেলার কোথা কোনো অরাজকতা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে শাস্তি পেতে হবে। জেলার সবকটি উপজেলায় সেনা চৌকি বসানো হবে।
এসময় তিনি রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আশ্বস্ত করে বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলে আমরা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবো।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতী, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।

সভায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০