বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে তালবীজ রোপণ ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে তালবীজ রোপণ ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরতলীর বাকাল ডিসি ইকোপার্কে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই তালবীজ রোপণ কর্মসূচির আয়োজন করে।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বজ্রপাত রোধে তাল গাছ বিশেষ ভূমিকা রাখতে সহায়ক। এজন্য সকলকেই তাল বীজসহ বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। আমাদের পরিবেশ আমাদেরই সংরক্ষণ করতে হবে।

পরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাকাল ব্রিজের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য তামিম হোসেন, আব্দুর রহমান নীরব, সাহেদ হোসেন, পরশ মনি, ই¯্রাফিল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০