বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতবিরোধী পোস্টে লাভ ইমোজি, বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠালো আসাম

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ ইমোজি দেওয়ায় এক বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরত পাঠিয়েছে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)। গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আসামের কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টা দাবি করেছেন, এটি ‘প্রত্যাবাসন নয়’। ওই শিক্ষার্থীকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই ফেরত পাঠানো হয়েছে।

এসপি জানিয়েছেন, আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী মাইশা মেহজাবিন। গত সোমবার তাকে করিমগঞ্জ জেলার সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে।

এসপি মাহাট্টা ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, ফেসবুকে মেহজাবিন তার সিনিয়র শাহাদাত হোসেন আলফির একটি ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শাহাদাত ছয় মাস আগে তার কোর্স শেষ করে ভারত ছেড়ে চলে যান এবং এখন বাংলাদেশে বাস করছেন।

অবশ্য ভারতীয় এই পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, মেহজাবিন নিজেই তাকে দেশে যেতে দেওয়ার জন্য এনআইটি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন।

বাংলাদেশি এই শিক্ষার্থী আবারও ভারতে গিয়ে নিজের কোর্স শেষ করতে পারবেন কি না জানতে চাইলে এসপি মাহাট্টা বলেন, তিনি আবার এসে পড়াশোনা সম্পন্ন করবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।

শিলচর এনআইটি’তে বর্তমানে ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এদের মধ্যে ৪০ জন হিন্দু ধর্মাবলম্বী বলে জানিয়েছেন এসপি।

তিনি বলেছেন, আমি নিজে এসব শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছি এবং তাদের কোনো ‘ভুল কাজ’ না করতে বা কোনো ভারতবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ করেছি।

এদিকে, হিন্দু রক্ষী দলের মুখপাত্র শুভাশীষ চৌধুরী পিটিআই’কে বলেছেন, তারাই শিলচর এনআইটির সাবেক শিক্ষার্থীর দেওয়া ওই ভারতবিরোধী পোস্ট লক্ষ্য করেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

তিনি বলেন, আমরা কিছু ভারতবিরোধী পোস্ট ফরোয়ার্ড করেছি, যেগুলো বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভূত। তিনি (মেহজাবিন) এ ধরনের একটি পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানিয়েছিলেন।

সূত্র: দ্য হিন্দু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০