বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন চরিত্র, ৫ কেজি কমলেন তমা মির্জা

বিনোদন ডেস্ক: ঢালিউড তারকা তমা মির্জার ডাক পড়েছে। নতুন চরিত্রে প্রবেশ করতে হবে তাকে। এর প্রথম ধাপ হিসেবে পাঁচ কেজি ওজন কমালেন তিনি। নিয়ম করে ব্যয়াম আর খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত তিনি।

এরই মধ্যে ব্যয়ামের কয়েকটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন তমা মির্জা। কেন এত পরিশ্রম, জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন সিনেমার শুটিং শুরু হবে। তাই গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে, নিয়মিত ব্যায়াম করছি। খাদ্যাভাসেও পরিবর্তন এনেছি। এরই মধ্যে ৫ কেজি ওজন কমে গেছে। সামনের মাসে শুটিংয়ে যাব।’ কথার ফাঁকেই সতর্ক করে দেন অভিনেত্রী, ‘সিনেমার, নির্মাতা বা নায়ক একটা নামও এখন বলা যাবে না।’ জানালেন, চমক আছে। সেসব তথ্য জানতে আর অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা মির্জা অভিনয় করেছেন ভারতীয় গায়ক ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের পরিচালনায়। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরও থাকছেন দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

অঞ্জনের সঙ্গে কাজের অনুভূতি জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করছি—এটা ভেবে অনেক উত্তেজনা কাজ করে। দারুণ একটি গল্পে নির্মাণ হচ্ছে সিরিজটি। শিগগিরই দেখা যাবে। মিউজিক্যাল এই ওয়েব সিরিজে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান।’

সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমা। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল ছবিটি। এই সিনেমায় অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাকে। তবে নতুন সিনেমার জন্য বিশেষ প্রস্তুতির মধ্যে আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০