বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রামাল্লায় আল জাজিরার অফিস বন্ধ করে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক// অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরা টিভির অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা দপ্তরটি ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
খবর বিবিসির।

মুখ বেঁধে সশস্ত্র সেনারা রোববার ভোর রাতে সরাসরি সম্প্রচার চলাকালে অফিসে প্রবেশ করেন। সেনারা ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমরির কাছে অফিস বন্ধের আদেশটি দেন। তিনি সরাসরি সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যমটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে ইসরায়েল গত মে মাসে নাজারেথ ও দখলকৃত পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছিল।

ওমরি বলেন, সত্য মুছে ফেলতে এবং লোকজনকে সত্য শোনা থেকে বিরত রাখতে এভাবেই সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা করা হয়।

আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ আলসাফিন বলেন, সেনারা সর্বশেষ মাইক্রোফোন ও ক্যামেরা জব্দ করে এবং ওমরিকে জোরপূর্বক বাইরে বের করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলসাফিন বলেন, সেনারা আল জাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহর পোস্টার নামিয়ে ফেলে। শিরিন পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন।

আল জাজিরা ও ইসরায়েল সরকারের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী সম্পর্ক রয়েছে। তবে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সম্পর্কের অবনতি হয়েছে।

বিদেশি সাংবাদিকদের গাজা উপত্যকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে খুব অল্প সংখ্যক সাংবাদিকই যুদ্ধের খবর সংগ্রহ করতে পারেন। এর মধ্যে আল জাজিরার সাংবাদিকেরাও ছিলেন।

রোববারের অভিযানের বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০