বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে চায়, সাহায্য কামনা

কালিগঞ্জ প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত ফাতেমা (৩০) বাঁচতে চায়। তার জরুরী অপারেশনসহ সুচিকিৎসার জন্য অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্য কামনা করেছে তার পরিবার।

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দিন মজুর মোঃ নুর হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ হায়াত আলী মোড়লের মেয়ে।

ফাতেমার স্বামী মোঃ নুর হোসেন জানান, তিনি ও তার স্ত্রী ফাতেমা খাতুন অভাবের তাড়নায় বরিশালের বিভিন্ন জায়গায় ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রীর টনসিল অপারেশন করা হয়। অপারেশন করার পর অপসারিত মাংসপিণ্ড মহাখালী ক্যান্সার হাসপাতালে পরীক্ষার জন্য পাঠালে তার ক্যান্সার শনাক্ত হয়। সেই থেকে চিকিৎসা চলছে। বর্তমানে ফাতেমা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছে।

চিকিৎসকরা তাকে জরুরী ভিত্তিতে ৪টি কেমোথেরাপি দেওয়ার জন্য বলেছেন। তার পুরো চিকিৎসার জন্য এ মুহূর্তে অন্তত ৫ লাখ টাকা প্রয়োজন।

এ অবস্থায় তিনি স্ত্রীর জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্য কামনা করেছেন।

ফাতেমাকে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করা যেতে পারে: ০১৭১৭৮৫৭৮১৩ বিকাশ/নগদ (পার্সোনাল)। নুর হোসেন, ইসলামী ব্যাংক, কালিগঞ্জ শাখা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৩৭৮৯।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০