বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ জুলাই ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ‘এমআর-৯’র ট্রেলার, আলোচনায় সুমন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় গোয়েন্দা গল্প, বিশাল বাজেট, দেশ-বিদেশের তারকা- এমন আরও বিভিন্ন কারণে ‘এমআর-৯’ সিনেমাটি দর্শকের আগ্রহ সৃষ্টি করেছে। আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

এর প্রচারণার লক্ষ্যে দুই মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ হয়। মঙ্গলবার (২৫ জুলাই) ‘এমআর-৯’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে ট্রেলার।

ট্রেলারে এবিএম সুমন গোয়েন্দা মাসুদ রানার চরিত্র গুরুত্ব পেয়েছে। তার স্মার্টনেস, ফিটনেস মাসুদ রানার জন্য বেস্ট চয়েজ মনে হবে যে কারও হয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত এই অভিনেতার সেরা কাজ এটাই হতে চলেছে বলাই যায়।

সুমনের পাশাপাশি দেশীয় তারকাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, টাইগার রবি, আনিসুর রহমান মিলন, জেসিয়াকে দেখা গেছে ট্রেলারে। লোকেশন বা অ্যাকশনও ছিল বেশ আকর্ষণীয়।

এর আগে সোমবার (১৭ জুলাই) সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখটি জানানো হয়। পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রের শিল্পী এবিএম সুমনকে দেখা গেছে।

এবিএম সুমন ছাড়াও ‘এমআর-৯’-এ বাংলাদেশি রয়েছেন তিনি শহীদুল আলম সাচ্চু। এছাড়া অভিনয় করেছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

‘এমআর-৯’ পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!