বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পালিয়ে না থেকে শিল্পীদের জেলে যেতে বললেন ওমর সানি

বিনোদন ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অনেক শিল্পী কলাকুশলীও আত্মগোপনে রয়েছেন। কেউ দেশ ছেড়েছেন। কেউ বা দেশেই রয়েছেন গাঢাকা দিয়ে। আওয়ামী লীগ পতনের দুই মাস পেরিয়ে গেলেও তাদের দেখা মিলছে না কোথাও। আটকে আছে অনেকের নানা রকম কাজও।

এমন অবস্থায় পালিয়ে থাকা শিল্পীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় কিছু পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। গত ১৫ অক্টোবর প্রকাশ হওয়া সেই ভিডিওতে তিনি বলেন, ‘যারা ফিল্ম এবং সংগীতের আর্টিস্ট, তাদের নিয়ে আজ কথা বলব এবং যারা। সরকার পতনের পর যারা পালিয়ে আছ, লুকিয়ে আছ- তাদের উদ্দেশে।

তোমাদের পালিয়ে থাকার তো দরকার নেই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছ? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছ? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দেবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।’

‘মিথ্যা অহংকার’ সিনেমাখ্যাত এই চিত্রনায়ক আরও বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসে তোমরা বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবে!’

তিনি বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস, তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে এসে দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ, অনেকেই যায়।

পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত, আমি বললাম। এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন- আমি জানি না।’

‘একটা জিনিসতো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফটকর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলি, লুকিয়ে থেকে লাভ নেই। তোমরা ফিরে আসো। সব ফেস করে আবার কাজে মন দাও’- সবশেষে যোগ করেন ওমর সানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০