বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৪, ৮:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের নতুন হেড কোচ গম্ভীর

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তাই বিশ্বকাপ শেষ হওয়ার আগেই নতুন কোচ খোঁজার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই।
গুঞ্জন ছিল, গৌতম গম্ভীর হতে পারেন দ্রাবিড়ের উত্তরসূরি। অবশেষে সেটাই সত্যি হলো।

নতুন হেড কোচ হিসেবে আজ গম্ভীরের নাম ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। এক্স বার্তায় তিনি লিখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতের নতুন হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি আমি। আধুনিক দিনের ক্রিকেট দ্রুতই বিকশিত হচ্ছে এবং গৌতম সেই পরিবর্তিত রূপটি কাছ থেকেই দেখেছেন। ক্যারিয়ার জুরে বিভিন্ন ভূমিকায় পারদর্শী হওয়ায়, আমি আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে গৌতমই আদর্শ ব্যক্তি। ‘

দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, ‘ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করাটা আমার জীবনের সবচেয়ে বড় অধিকার। ভিন্ন ভূমিকা সত্ত্বেও ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তবে সবসময়ের মতো আমার লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে গর্বিতে। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন কাঁধে নিয়ে মেন ইন ব্লু লড়ে থাকে এবং আমার অধীনে সেই স্বপ্নগুলো সত্যি করতে আমি সবকিছু করব। ‘

ভারতের জার্সিতে গম্ভীর সবশেষ খেলেছেন ২০১৬ সালে। ১৩ বছরের ক্যারিয়ারে ৫৮ টেস্টে ৪ হাজার ১৫৪, ১৪৭ ওয়ানডেতে ৫ হাজার ২৩৮ ও ৩৭ টি-টোয়েন্টিতে ৯৩২ রান করেছেন সাবেক এই ওপেনার। ভারতের হয়ে একটি করে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অর্জন আছে তার। দুটো বিশ্বকাপের ফাইনালেই আলো ছড়িয়েছে তার ব্যাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭৫ রান ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।

খেলা ছাড়ার পর আইপিএলে পরামর্শক হিসেবে কাজ করেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সবশেষ আইপিএলে কলকাতাকে শিরোপা জেতানোর নেপথ্যে অনবদ্য অবদান রেখেছেন তিনি। সেই সাফল্যকে সঙ্গী করেই ভারতের হেড কোচ হিসেবে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন সাবেক এই ওপেনার। চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে হবে তার কাজের শুরু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০