
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরিতে কালিগঞ্জ কবিতীর্থ দোলনচাঁপা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি ও দেশ টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি মুকুন্দ মণ্ডল, খান বাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যাপক এস এম হারুন অর রশিদ, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যাপক বিশ্বজিৎ কুমার দীপ, কবি ও সংগঠক অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ কবিতীর্থ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব, সাহিত্যিক আব্দুল বারী আল বাকী, কবি সুব্রত কুমার ব্যাধ্য, কবি জি এম আবু আব্দুল্লাহ, সাবেক শিক্ষিকা ইলা দেবী মল্লিক, শিক্ষিকা কনিকা রানী সরকার, শিল্পী শান্তি গোপাল চক্রবর্তী, কবি ও সাংবাদিক আবু কাওসার, আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচজন কবি ও সাহিত্যিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, কবি অধ্যাপক মুকুন্দ মণ্ডল, কবি ও সংগঠক আব্দুল বারী আল বাকী, কবি ও সাংবাদিক আবু কাওসার, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল বাশার এবং কবি ও সংগঠক এম জামান।
অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যকে নিবেদিত কবিতা পাঠ, তাঁর কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন