বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য এক ফ্রি-কিকে গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার সেই গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।

মেজর লিগ সকারে রোববার কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। এই হারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্ট ব্যবধান আরও বেড়েছে।

ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। ইয়ানিক ব্রাইটের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্তিনেজ।

এর পাঁচ মিনিট পরই মেসির মুহূর্ত। গোললাইন থেকে মাত্র সাত গজ দূরের প্রায় অসম্ভব কোণ থেকে নেওয়া ফ্রি-কিকে বল জালে পাঠান তিনি।

বাঁকানো শটটি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে ক্রসবারের নিচে আছড়ে পড়ে জালে। সমতায় ফেরে মায়ামি।
বিরতির পরও গোলের জন্য চেষ্টা করেন মেসি। আরও দুবার লক্ষ্যে শট নিলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। পুরো ম্যাচে মায়ামি যেখানে মাত্র পাঁচটি শট নেয়, কলাম্বাসের শট ছিল ১৪টি।

শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয় কলাম্বাস। যোগ করা সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শটে পরাস্ত হন মায়ামির গোলরক্ষক।

এর আগে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস।

২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০