বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট: ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ থানা শাখার উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (‎​২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক বিজ্ঞান সম্পাদক ও মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডা. মনিরুল ইসলাম এবং শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি শাহজালাল সাকিব প্রমুখ।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, মেডিকেল শিক্ষার্থীরা মানবসেবার মতো এক মহান ব্রতে নিয়োজিত। তবে একজন আদর্শ চিকিৎসক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিকভাবে চাঙ্গা থাকা আবশ্যক। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।
‎
‎টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শহীদ আমিনুর রহমান টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং চমৎকার লড়াই করে শহীদ ওসমান হাদী টিম রানার্সআপ হয়।

‎​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে রাজহাঁস ও পাতিহাঁস তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

২

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৩

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৪

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৫

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৬

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৭

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৮

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৯

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১০

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১১

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১২

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৩

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৪

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৫

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৬

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৯

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

২০