বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ অক্টোবর ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ডাকাতি: গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানা গেছে। এছাড়াও ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে ও রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ ব্যক্তি। তাদের কাছ থেকে নগদ সাত লাখ টাকা, সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে গ্রেপ্তার করা হবে। যদি র‍্যাবের কেউ এই ঘটনায় জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়। সেনাবাহিনী ও র‌্যাবের পোশাকে এ ডাকাতি হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার।

ওই পরিবার জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী আবু বকর বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

আশাশুনির ইউএনও’র সাথে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতবিনিময়

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময়

১২

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১৩

মুন্সিগঞ্জ সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত হলেন বিলাল হোসেন

১৪

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু ও বুবলী

১৬

মুন্সিগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

১৭

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: নিহতদের স্মরণে দোয়া মাহফিল

১৮

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

১৯

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!