বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আকস্মিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি মোস্তাক আহমেদ, পেলেন হতাশাজনক চিত্র

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও বিনেরপোতার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সোমবার (১১ নভেম্বর) তিনি আকস্মিক প্রতিষ্ঠান দুটি পরিদর্শনে গিয়ে হতাশাজনক চিত্র দেখতে পান।

সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় মাদ্রাসায় কোনো শিক্ষক বা ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল না। কেবলমাত্র কিছু শিক্ষার্থীকে মাঠে খেলাধুলা করতে দেখা যায়, তারা জেলা প্রশাসককে জানান মাদ্রাসা ছুটি হয়ে গেছে। একজন অফিস স্টাফকে উপস্থিত পাওয়া গেলেও মাদ্রাসার পরিদর্শন রেজিস্টার তালাবদ্ধ থাকায় তা তিনি দেখাতে পারেনি। এসময় জেলা প্রশাসক হাজিরা রেজিস্টারে মন্তব্য লিপিবদ্ধ করে মাদ্রাসা ত্যাগ করেন।

তিনি আরও জানান, একই দিনে জেলা প্রশাসক বিনেরপোতার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ আকস্মিক পরিদর্শন করেন। এসময়ে হাজিরা খাতা পরীক্ষা করে তিনি দেখতে পান বেশ কয়েকজন শিক্ষক বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছে। রুটিন অনুযায়ী কোনো শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলছিল না এবং শিক্ষার্থীরাও অনুপস্থিত ছিল। উপস্থিত শিক্ষকগণ এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতেও ব্যর্থ হন।

শিক্ষা প্রতিষ্ঠানের এমন দূরাবস্থা দেখে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ চরম অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলার কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জাতি প্রকৃত শিক্ষার সুফল থেকে বঞ্চিত হবে।

এইসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১০

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১১

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১২

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৩

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৪

গুরুতর আহত রাশমিকা

১৫

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১৬

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১৭

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৮

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৯

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

২০
error: Content is protected !!