বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ-অভ্যুত্থান ও সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন: মাহফুজ আলম

ডেস্ক রিপোর্ট: গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। ’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে’।

এ দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার প্রসঙ্গেও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

২

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৩

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৪

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৫

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৬

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৭

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৮

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৯

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১০

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১১

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১২

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৩

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৪

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৫

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৬

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৭

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৮

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৯

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

২০