বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোমবার ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভা ডাকা হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

১৪ দলের অন্যতম নেতা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জোটবদ্ধ নির্বাচন এবং আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আসন্ন নির্বাচনে ১৪ দলের জোটসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হবে কি না, তা ইতোমধ্যেই সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ১৪ দলের জোটসঙ্গীদের মধ্যে কিছু সংশয় দেখা দিয়েছে। সে প্রেক্ষাপটে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৪ দলের এ সভা সম্পর্কে জানতে চাইলে রাশেদ খান মেনন বাংলানিউজকে বলেন, আগামী ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। এটুকুই জানি, এর বেশি কিছু বলতে পারব না।

এ বিষয়ে ১৪ দলের আরেক নেতা হাসানুল হক ইনু বলেন, মূলত জোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। আসন ভাগাভাগির বিষয়টি হয়তো পরে আলোচনা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

২

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

৩

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

৪

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

৫

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৭

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৮

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৯

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১০

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

১১

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

১২

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১৩

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১৪

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১৫

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৭

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৮

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৯

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

২০
error: Content is protected !!