বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল ফুটবলে ডিবি ইউনাইটেড হাইস্কুল ও হযরত আবুবক্কর (রা.) দাখিল মাদ্রাসা ফাইনালে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল উঠেছে ডিবি ইউনাইটেড হাইস্কুল ও সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা।

শনিবার (০৯ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে নিজ নিজ ম্যাচ জয় পেয়ে ফাইনালে ওঠে তারা।

প্রতিযোগিতা ১ম সেমিফাইনালে অংশ নেয় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় ও ডিবি ইউনাইটেড হাইস্কুল। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলা রূপ নেয় টাইব্রেকারে। টাইব্রেকারে ডিবি ইউনাইটেড হাইস্কুল ৩-২ গোলে জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে।

দিনের খেলায় ২য় সেমি ফাইনালে অংশ নেয় হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও শাল্যে দাখিল মাদরাসা। খেলায় শাল্যে দাখিল মাদরাসাকে ১-০ গোলে হারিয়ে হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

খেলার ম্যাচ রেফারি ছিলেন মিজানুর রহমান, কবিরুল ইসলাম সুজন ও কনক কুমার মাঝি। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ^াস ও হাবিবুর রহমান।

এর আগে জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, জাহানাবাজ মাদরাসার প্রভাষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, আলাউল ইসলাম, বাবলুর রহমান, মো. আবুল হোসেন, সুকুমার সরকার, রুহুল আমিন বাবলু, রমেশ চন্দ্র সরকার প্রমুখ।

প্রসঙ্গত, রবিবার বিকাল সাড়ে ৪টায় ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০