বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৩, ২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ট্রলি-ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

সাকিব হাওলাদার, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ট্রলি ও ভ্যানের সংঘর্ষে মোঃ আজগর আলী হাওলাদার (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় ভ্যানের যাত্রী বিটু বালা গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে।

নিহত ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার গোপালগঞ্জ জেলা সদরের নিসুপাড়া গোহাটি এলাকার আলী হাওলাদারের ছেলে। এছাড়া আহত বিটু বালা একই এলাকার বাসু বালার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবরত রায় বলেন, ফলতিতা নামক স্থানে ট্রলি ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার নিহত হন। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০