বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুসংগঠিত হোন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো ইনশাআল্লাহ: সৈয়দ ইফতেখার

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে এ উপলক্ষে আয়োজিত জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলি সাঁপুই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম ও খুলনা মহানগর ছাত্রদলের নেতা জাফর ইকবাল বাবু।

উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাবিব, মোস্তফা মাহমুদ, গোলাম রসুল সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছট্টু, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী ফজলুর রহমান, সদস্য সচিব কাজী মোফাজ্জেল হোসেন পলাশ, রতনপুর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাপ হোসেন, তাতী দলের আহবায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের আহবায়ক সেলিম প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, শেখ হাসিনা দেশটা ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ব্যাংকগুলো শেষ করে গেছে। পাখির মতো মানুষ হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, গুলি করে হামলা করে পঙ্গু করেছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে শান্তি, সমৃদ্ধি, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমার নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এজাতিকে স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন। এদেশ শান্তি সম্প্রীতির দেশ। একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ফায়দা লুটতে চায়। শহীদ জিয়ার গড়া দল বিএনপি শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে এবং আগামীতেও কাজ করবে।

তিনি বলেন, কালিগঞ্জে বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে দল সুসংগঠিত হচ্ছে। এক্ষেত্রে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ে মজবুত করতে হবে। আর আওয়ামী সন্ত্রাসীরা এখনো বাড়াবাড়ি করলে রেহাই নেই। তাদের গড়া আয়নাঘরে তাদেরকেই পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০