বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুই সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গি ও উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত।

রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেন, সারাঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল।

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। এই চিকিৎসক আরও জানান, আহত দুজনই আইসিইউতে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সংসদ সদস্যরা। সে সময় প্রতাপ সারাঙ্গি আহত হন। সেই সঙ্গে আহত হন মুকেশ রাজপুতও।

বিজেপির অভিযোগ, প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন।

রাহুলের উল্টো অভিযোগ, তিনি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলেন। কিন্তু বিজেপির সংসদ সদস্যরা তাকে বাধা দেন, ধাক্কা দেন ও হুমকি দিতে থাকেন।

সূত্র: পিটিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১০

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১১

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

১২

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৫

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১৬

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১৭

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৮

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৯

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

২০
error: Content is protected !!