রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কাকডাঙ্গা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৯৩৩ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ মোঃ আমির (৪৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গার তালসারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ আমির জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত আতিয়ারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র একটি আভিযানিক দল তালসারী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমির (৪৫) কে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে পরিহিত লুঙ্গির ভাজের মধ্য থেকে ৯৩৩ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৮০ হাজার ৩০ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকা থেকে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি। আটককৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - খুলনা