সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভা

প্রতিবেদক
The Editors
জানুয়ারি ১২, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভা

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান। সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি।

সভায় এলপি গ্যাসের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি মন্ত্রণালয়, বিইআরসি এবং কোম্পানির সমন্বয়ে গ্যাস আমদানির মূল সংকট দূর করে অবিলম্বে ডিস্ট্রিবিউটরদের মাঝে চাহিদা মোতাবেক এলপি গ্যাস সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

এছাড়া এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি ঘোষিত ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের কমিশন সমন্বয়ের মাধ্যমে পুনঃমূল্য নির্ধারণসহ গ্যাস ব্যবসায়ীদের যৌক্তিক অন্যান্য দাবিসমূহ মেনে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের আহবান জানানো হয়।

এছাড়া গ্যাস সংকটের মূলকারণ উৎঘটন না করে ভোক্তাঅধিকার ও  স্থানীয় প্রশাসন কর্তৃক ডিস্ট্রিবিউটর ও খুচরা গ্যাস ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গিয়ে অযৌক্তিক হয়রানি ও ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

যৌক্তিক কারণ ছাড়াই কোন এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীকে কোন ধরনের হয়রানি না করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

এছাড়া সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের কমিটিতে জাকির হোসেন লস্কর শেলী এবং আসমা-উল হুসনা ইরাকে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাকির হোসেন লস্কর শেলী, আসমা-উল হুসনা ইরা, মো: সবুর আলম, আহসান উদ্দিন বাবু, নিলুফা আক্তার রিতা, তানভির সর্দার, রনি প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ - খুলনা