বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জানুয়ারি ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে আমরা বিএনপি পরিবার’র লিফলেট বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে রাষ্ট্র বিনির্মাণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা ঘোষপাড়া এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৮ দফা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রাপ্ত সম্ভাব্য সুবিধাসমূহ অবহিত করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, পারুল আক্তার, ফাতেমা খাতুন, নাজমা ইসলাম, লুতফুর রহমান লতা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০