বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল, বিশ্বকাপ নিয়ে আশাবাদি বিসিবি

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো অনত্র সরিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এদিকে, আইসিসির পক্ষ থেকে বুঝানো হচ্ছে কদিন পরই বিশ্বকাপ, এই সময়ে অনত্র ম্যাচ সরিয়ে নেওয়া সহজ নয়। বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে বেশ কয়েকবার ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে আইসিসির। এদিকে, এর মধ্যে আইসিসির প্রতিনিধি দল আসছে ঢাকায়।

শনিবার রাতে ঢাকায় পৌঁছার কথা আইসিসির প্রতিনিধি দলের। বিসিবির সঙ্গে বিশ্বকপের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রতিনিধি দলের খোলামেলা আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রোববার বাংলাদেশ ছাড়বেন আইসিসির প্রতিনিধি দল।

অনলাইন বৈঠকের পর বিসিবির সঙ্গে এবার সরাসরি বৈঠক করতে আসছে আইসিসি। বিষয়টিকে ‘ভালো সংবাদ’ হিসেবে মনে করছে বিসিবি। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, আমরা আশা করছি একটা ভালো ফল আসবে।

ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তারা (আইসিসির প্রতিনিধি দল) আসছে। পুরো মিটিংটা নিয়ে সভাপতি ভালো বলতে পারবে। সভাপতি, সহ-সভাপতি উনারা বসবে আইসিসির সঙ্গে। আমরা আশা করছি ভালো একটা ফল আসবে।’

আইসিসির সঙ্গে বৈঠকে বিসিবি বারবার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়েছে। নিরাপত্তার ইস্যুটি বারবার উপস্থাপন করেছে বিসিবি। মিঠু জানালেন, বিসিবি এখনও সেই অবস্থানে অনড়।

তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। বিসিবি বলেন আর সরকার বলেন আমরা সবাই একমত ওখানে (ভারত) আমাদের খেলোয়াড়, সমর্থক বা সাংবাদিকরা কেউই নিরাপদ নয়। এটা নিয়েই আলোচনা হবে। আসলে এই মিটিংটা সভাপতি একাই সামলাচ্ছেন। দেখা যাক কি হয়। আমাকে থাকতে বললে থাকবো। তবে এটা খুবই ভালো সংকেত অন্তত আইসিসি বাংলাদেশে আসছে আমাদের সঙ্গে আলাপ করতে।’

আগামী ৭ ফেব্রুয়ারী থেকে ভারতে পর্দা উঠার কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। পূর্ব সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে ২৫ জানুয়ারী দেশ ছাড়ার কথা বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়টি ঝুঁলে আছে। এবারের বিশ্বকাপের বিকল্প ভেন্যু শ্রীলংকা। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০