শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ধলবাড়িয়ায় এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

মেহেদী হাসান/এম জুবায়ের মাহমুদ: সরকারের সফলতা তৃণমূলে পৌঁছে দিতে উঠান বৈঠক করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া বাজারে উঠান বৈঠকে মিলিত হন তিনি।

এসময় তিনি সরকারের নানা সাফল্যের খবর জনগণের কাছে তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছ থেকে সমস্যা-সম্ভাবনার কথা শোনেন।

উঠান বৈঠকে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহ আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, কালিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা এস এম ফেরদৌস হায়দার ,যুবলীগ নেতা হাসানুজ্জামান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মিজানুর রহমান, মোঃ শামীম হোসেন প্রমুখ।

বৈঠক পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমান।

সর্বশেষ - খুলনা