রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় ৩ দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা।

পৌর শহীদ মিনার চত্বরে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

শহীদ মিনার চত্বরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠােন আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ২টি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

মেলায় ২০টি স্টলে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে।

প্রথম দিনেই মেলায় বই প্রেমীদের উপচে পড়া ভীড় দেখা গেছে। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচিও।

সর্বশেষ - খুলনা