বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুনেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে দেবহাটা

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: আসছে জুন মাসের মধ্যেই সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হবে। ইতোমধ্যেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে দেবহাটা উপজেলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে তোড়জোড় শুরু করেছে উপজেলা প্রশাসন। একের পর এক পরিবারের আশ্রায়ণ নিশ্চিতের মধ্যদিয়ে উপজেলার ১৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এরইমধ্যে সরকারি অর্থায়নে নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথ কমিটির সভায় এ সিদ্ধান্ত জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

তবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণার পর যদি বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ বা নদী ভাঙন কিংবা খাল পুনঃখনন ও সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের জন্য নতুন করে কোন ভূমিহীন বা গৃহহীন জনগোষ্ঠীর সৃষ্টি হয়, তাহলে পরবর্তীতে তাদেরকেও আশ্রায়ণ প্রকল্পের আওতায় এনে আবাসনের ব্যবস্থা করা হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো. রফিক, বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আসমাতুল্যাহ আসমান, কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ, জাহিদুর রহমান জুয়েল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০