বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩০ মার্চ) আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, আমরা এবার প্রথম থেকেই আটঘাট বেঁধে নেমেছি। কারণ প্রথম থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার দিকে আমরা নজর দিয়েছি। যার যেমন খুশি যখন তখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবেন সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একজনের একটা বক্তব্য গোটা দলের শৃঙ্খলার ওপর আঘাত করে। এমন কিছু হলে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন এবার নতুনভাবে, নতুন পরিবেশে আপনাদের অনুরোধে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে চাই এর মধ্য দিয়ে নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। আমি সংসদ সদস্য, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করবো, আমার একজন থাকবে তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত করবো, এটা হতে পারবে না। যে উদ্দেশে এ নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না। নির্বাচনে যারা প্রার্থী হতে চায় হবে। আমরা একটা প্রভাবমুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১০

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১১

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৩

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৪

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৫

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৬

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৭

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৮

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১৯

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!