বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়। পোস্টটি প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান।

পরে তিনি দাবি করেন, তিনি নিজে পোস্টটি করেননি। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পরবর্তীতে আইডি ফিরে পেয়ে পোস্টটি মুছে ফেলেছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড জানিয়েছেন তার ফেসবুক আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন আপাতত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!